বৃষ্টির মধ্য নৌকার সমর্থনে মানুষের সরব উপস্থিতি

মস্তফা উদ্দিন,বড়লেখা: মৌলভী বাজার- ১ বড়লেখা-জুড়ী আসনে বৃষ্টি আর বৈরী আবহাওয়া কে উপেক্ষা করে নিবার্চনী প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। উন্নয়ন অগ্রযাত্রা ও গণতন্ত্রের সুরক্ষা-এ মন্ত্রে ভোটারদের উজ্জীজিত করতে নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে যাচ্ছেন বাড়ি বাড়ি।

ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি সমস্যা সমাধানের পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বস্থ করছেন।নির্বাচনের পূর্বে প্রার্থীরা সাধারণ ভোটারদের আকৃষ্ট করতে প্রচার প্রচারণায় যুক্তরয়েছেন নেতাকর্মীরা করছেন নতুন নতুন পরিকল্পনা।

বৃষ্টি আর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে নৌকার প্রার্থী শাহাব উদ্দিনের সমর্থনে মানুষের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আওয়ামীলীগ প্রার্থী মো.শাহাব উদ্দিন আজ মঙ্গলবার নেতাকর্মীদের সাত্রে নিয়ে উপজেলার হিনাইনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সাতকরা কান্দিতসহ বেশ কয়েকটি এলাকায় বৃষ্টিকে উপেক্ষা করে দিনভর সভা ও উঠান বৈঠক করেছেন। দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ও সমৃদ্ধির পথ প্রসারিত করতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। বিগত দিনের বড়লেখা উপজেলার উন্নয়ন তুলে ধরে শাহাব উদ্দিন বলেন, দেশের ইতিহাসে কোন সরকার বড়লেখায় এতো উন্নয়ন করেনি- গত দশ বছরে যেসব উন্নয়ন হয়েছে তা এ জনপদকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। নৌকার কান্ডারি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি নৌকায় মার্কায় আবার ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন,আমি আপনাদের সন্তান, আপনাদের কাছেই সব সময় ছিলাম,থাকব। আশা করি আবারও নৌকায় ভোট দিয়ে আপনাদের উন্নয়নে অংশীদার হওয়ার সুযোগ দেবেন।