সিলেট নিউজ বিডি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থী ছাড়া অন্যদের বৈধ লাইসেন্সধারী সব অস্ত্র আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে জমা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে বৃহস্পতিবার নির্দেশনা পাঠিয়েছেন ইসি সচিবালয়ের যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান।
চিঠিতে বলা হয়েছে, ‘৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনের আগে সব বৈধ অস্ত্র জমা নেয়া প্রয়োজন। তবে সরকারি কর্মকর্তা বা গুরুত্বপূর্ণ স্থাপনা অথবা অনুরূপ নিরাপত্তার কাজে ব্যবহৃত বৈধ লাইসেন্সধারী অস্ত্র জমা দেয়ার বিষয়টি এ নির্দেশনার বাইরে থাকবে। সব অস্ত্র সংশ্লিষ্ট থানায় বা ট্রেজারিতে জমা দিতে হবে।’
আরো পড়ুনঃ গোপালগঞ্জে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৯
নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। বাসস
Sylhetnewsbd Online News Paper