৪ বছরে পদার্পণ করলো ‘সিলেট নিউজ বিডি ডট কম’

সিলেট নিউজ বিডি ডেস্কঃ ‘সত্যের সন্ধানে প্রতি মুহুর্ত’ স্লোগানকে ধারণ করে ৪ বছরে পদার্পণ করেছে দেশের প্রথম ডিজিটাল নগর সিলেট এর জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সিলেট নিউজ বিডি ডট কম’ ।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর মোঃ আশরাফুর রহমান জুয়েলের প্রকাশনা ও সম্পাদনায় সারা বাংলাদেশসহ বিশ্বে যাত্রা শুরু করে ‘সিলেট নিউজ বিডি ডট কম’।

জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘সিলেট নিউজ বিডি ডট কম’ এর ৪ বছরে পদার্পণ উপলক্ষে আজ ২৪ ডিসেম্বর সোমবার বিকাল ০৬ টায় নগরীর চৌহট্রাস্থ লাংথুরাই রেষ্টুরেন্টে জন্মদিন উৎসব করা হবে। এতে পরিচালনা পর্ষদ সদস্য, সকল জেলা উপজেলা প্রতিনিধি সহ সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করছি।