ওসমানীনগর সংবাদদাতা: একাদশ জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী ড.এনামুল হক সরদার (সিংহ প্রতিক)এর সাথে ওসমানীনগরের একাংশ সাংবাদিকের সাথে মতবিনিময় সভা করেন গত রবিবার(২৩ ডিসেম্বর) বিকাল ৪ টায়।
উক্ত সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের অন্তরভূক্ত সাংবাদিকদের মতবিনিময় সভা ব্যপারে জানানো হলেও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে (বিএমএসএফ) এর নেতৃবৃন্দকে না জানানোর কারনে ক্ষোভ প্রকাশ করেছেন।
তারা বলছেন এনামুল হক সরদার সাহেব এ নিয়ে ২বার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন, তিনি উপজেলায় বাইরে অন্য সাংবাদিক আছে জেনেও, (বিএমএসএফ) ওসমানীনগর কমিটিকে অবমূল্যায়ন করেছেন।
যাদের নিয়ে তিনি মতবিনিময় করেছেন এর বাহিরের সাংবাদিকদের তিনি অবঞ্জা করেছেন। তাই আজ ২৩ ডিসেম্বর থেকে এনামুল হক সরদার তথা সিংহ প্রতিকের সকল সংবাদ “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ওসমানীনগর শাখা সকল নেতৃবৃন্দ বর্জন করল।
এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে (বিএমএসএফ) ওসমানীনগর শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হাদী বলেন, সর্দার সাহেব ক্লাবের বাহিরের অন্য কাউকে সাংবাদিক মনে করেননা, এটা প্রমানিত হয়েছে। তাই আমরা উনার সব নিউজ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।
এ প্রসঙ্গে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে (বিএমএসএফ) ওসমানীনগর শাখার সদস্য সচিব উজ্জ্বল দাশ বলেন, ওসমানীনগরে সাংবাদিক বৃন্দ দুই ভাগে বিভক্ত, এটা স্বতন্ত্রপ্রার্থী এনামুল হক সরদার সাহেব অবগত। উনার জানা থাকা স্বত্বেও তিনি আমাদের সাংবাদিক হিসাবে মনে করেন নাই। তাই আমরা উনার সব ধরনের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।
Sylhetnewsbd Online News Paper