ছাতকে ‘সিলেট নিউজ বিডি’এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ছাতক প্রতিনিধিঃ অনলাইন ভিত্তিক জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেট নিউজ বিডি ডট কম এর প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পন উৎসব কেক কেটে পালন করা হয়। এ উপলক্ষ্যে সোমবার বিকেলে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী সানাওয়ার আলী।

ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সিলেট নিউজ বিডি ডট কম এর ছাতক উপজেলা প্রতিনিধি হেলাল আহমদ এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজসেবী সালেহ আহমদ লিমন, মোজাম্মিল হক বাবলু, কুয়েত প্রবাসী মুরাদ আহমদ, মনজু আহমদ, আবদুল গনি, মুরব্বী এলখাছুর রহমান, মানিক মিয়া ও বাতির মিয়া, আবদুল হক, খালিছুর রহমান, নজরুল ইসলাম, মো. জাকারিয়া, সংগঠক আবদুল শহীদ, ছামির আহমদ, সাইদুর রহমান, মিজানুর রহমান সাঈদ, মুজাহিদ আলী, সেবুল আহমদ, মঈন উদ্দিন, সিরাজুল ইসলাম সিজ্জিল, সাজুর আহমদ, সাইদ রাসনুর, ইব্রাহিম আলী, সাইদুল ইসলাম, রুমেল আহমদ, রুহুল ইসলাম, রাইয়্যান আহমদ, জাহিদুল ইসলাম প্রমূখ। সভাশেষে আনুষ্ঠানিকভাবে কেক কেটে সিলেট নিউজ বিডি’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।