সিলেট নিউজ বিডি ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মত মৌলভীবাজারের সীমান্তবর্তী উপজেলা বড়লেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দেওয়া শুরু করেছে। নির্বাচনী পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘেœ রাখার লক্ষ্যে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তারাও নির্বাচনী মাঠে কাজ করবে।
সরেজমিনে সোমবার সকাল ১১টা থেকে বিজিবি সদস্যদের বড়লেখা পৌর শহরে টহল দিতে দেখা গেছে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল (পিএসসি) সোমবার (২৪ ডিসেম্বর) বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন ও আইনশৃঙ্খলা রক্ষার্থে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেগুলো আমরা গ্রহণ করছি। জেলা, স্থানীয় ও পুলিশ প্রশাসনের কাছ থেকে সবধরনের সহযোগিতা পাচ্ছি। সোমবার থেকে এই উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীও মাঠে নেমেছে। আমরা তিনটি বাহিনী একসাথে মাঠে কাজ করব। ফলে মানুষের মাঝে যে সংশয়, ভয়, যে অস্থিরতা আছে এটা অবশ্যই কেটে যাবে এবং আমার একটি সুন্দর, সহজ ও সাবলীল নির্বাচন উপহার দিতে পারব। এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর।

সিলেট নিউজ বিডি ডট কম/২৪ ডিসেম্বর/ ম,উদ্দিন/ বড়,
Sylhetnewsbd Online News Paper