সিলেট নিউজ বিডি ডেস্ক: নির্যাতিত ও ত্যাগী ফটো সাংবাদিক ইদ্রিছ আলী দৈনিক সবুজ সিলেট থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন । তিনি সোমবার (২৪ ডিসেম্বর) পত্রিকার সম্পাদক বরাবরে অব্যাহতি চেয়ে এ আবেদন করেন।
আবেদনে তিনি অব্যাহতির কারণ হিসেবে পারিবারিক সমস্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে পত্রিকা থেকে বেতন পাননি বলে উল্লেখ করেন।
তিনি বলেন, দৈনিক সবুজ সিলেট পত্রিকার কারণে আমাকে কারাবরণ করতে হয়েছে। কিন্তু অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি।
দৈনিক সবুজ সিলেট পত্রিকায় কর্মরত সময়ে কারও সাথে কোন ভুল করে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখারও অনুরোধ জানান ইদ্রিছ আলী।

Sylhetnewsbd Online News Paper