মোঃ মামুনুর রশীদ,আন্তর্জাতিক রিপোর্টার: বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ যুগের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলী।
মানুষকে সামাজিক জীব হিসেবে সমাজে বসবাস করার পাশাপাশি প্রতিনিয়তই একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়।
যোগাযোগের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় একটা সময় কবুতর কিংবা হাতের লেখা চিঠির উপর নির্ভরশীল ছিল। কিন্তু সময়ের পথ-পরিক্রমায় বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে মানুষ সহজতর মাধ্যমগুলো ব্যবহার করছে।
এটি ব্যবহার করে উন্নত দেশগুলো তাদের যোগাযোগকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে ফেলেছে। এক্ষেত্রে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও পিছিয়ে নেই।
ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুকই বৃহত্তম। এটি ব্যবহারকারীগণ যার কল্যাণে আমরা প্রবাসে থেকেও খুব সহজে বিভিন্ন সংবাদ ও তথ্যপেয়ে থাকেন প্রিয় জন্ম ভুমির।
একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুশীল সমাজের ব্যক্তিরা। তারা বলছেন, নির্বাচন দরজায় কড়া নাড়ছে কিন্তু জনমনে এখনো নানা প্রশ্ন রয়েছে। এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়া নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়।
প্রবাসীর মনে করেন, এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উদ্দ্যোগ নিতে হবে সরকারকেই। তবে অব্যশই বিরোধীদের এগিয়ে আসতে হবে। প্রশাসনকে আস্থাশীল হতে হবে।
সহিংসতা বন্ধ হোক, ভোটের মাঠে শান্তিপূর্ণ, উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক- এটাই প্রত্যাশা করি।
Sylhetnewsbd Online News Paper