Happy Woman with pink ribbon, great for prevention breast cancer concept; Shutterstock ID 475542628; Publicación/Titulo: Revista Veintitantos; Edición: Digital; Nombre de Usuario: Notmusa_LuciaH; Otros Datos:

ক্যানসার শনাক্তে নতুন উপায়

সিলেট নিউজ বিডি ডেস্ক: ক্যানসার পৃথিবীতে একটি ভয়াবহ রোগের নাম। শুধুমাত্র দেরিতে শনাক্তের কারণে ক্যানসারে মারা যার অনেক মানুষ। তবে ক্যানসার যদি সঠিক সময়ে শনাক্ত করা যায় তবে সঠিক চিকিৎসা নিলে পুরোপুরি সুস্থ হওয়া যায়।

ক্যানসার শনাক্তে নতুন উপায় বের করেছেন ক্যামব্রিজের বিজ্ঞানীরা। ত্রিমাত্রিক প্রযুক্তি ব্যবহার করে ক্যানসারের ‘ভার্চুয়াল টিউমার’ তৈরি করেছেন তারা, যা ক্যানসার শনাক্ত করার নতুন উপায় বলে বিবেচনা করা হচ্ছে।

গবেষকরা বলছেন, নতুন এই প্রযুক্তি ক্যানসার রোগটিকে আরও ভালোভাবে বুঝতে এবং ক্যানসার মোকাবেলায় নতুন চিকিৎসা বের করতে সহায়তা করবে।এছাড়া আন্তর্জাতিক গবেষণার একটি অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

রোগীর শরীর থেকে টিউমারের নমুনা নিয়ে সেটিকে বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। সেটিকে সবদিক থেকে দেখে প্রতিটা কোষ আলাদাভাবে চিহ্নিত করা যাবে।

কীভাবে কাজ করবে নতুন এই কৌশল?

গবেষকরা স্তন ক্যানসারের এক মিলিমিটার আকৃতির একটি টিস্যু বায়োপসি নমুনা হিসেবে বেছে নেবেন গবেষকরা, যেখানে প্রায় ১ লাখ কোষ থাকবে। এরপর সেই টিস্যুটিকে পাতলা করে কেটে স্ক্যান করা হবে এবং তার আণবিক গঠন ও ডিএনএ বৈশিষ্ট্যগুলো মার্কার দিয়ে চিহ্নিত করা হবে। এরপর কম্পিউটার সফটওয়্যারের সাহায্যে সেই টিউমারের মতো একই ধরনের একটি ত্রিমাত্রিক প্রতিকৃতি পুনর্নির্মাণ করা হবে।

ভার্চুয়াল রিয়েলিটি দেখার সুবিধা আছে, এ রকম কোনো গবেষণাগার থেকে এ ত্রিমাত্রিক টিউমারটি দেখা এবং বিশ্লেষণ করা যাবে। এ পদ্ধতিতে বিশ্বের যেকোনো স্থান থেকে একই সঙ্গে একাধিক ব্যবহারকারী ভিআর সিস্টেমের সাহায্যে টিউমারটি বিশ্লেষণ করতে পারবেন।

যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ ইউকে ক্যামব্রিজ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক গ্রেগ হ্যানন বলছেন, এত বিস্তারিতভাবে এর আগে আর টিউমার বিশ্লেষণ করা সম্ভব হয়নি। ক্যানসার গবেষণায় এটি একটি নতুন উপায়।

যদিও মানব কোষের সত্যিকারের আকৃতি পিনের মাথার মতো সামান্য, তবে এই গবেষণাগারের ভিআর প্রযুক্তিতে সেটিকে কয়েক মিটার বড় করে দেখা যায়।টিউমার কোষটিকে আরও ভালো করে বুঝতে ভিআর প্রযুক্তির সাহায্যে গবেষকরা সেসব কোষের ভেতরও ঘুরে দেখতে পারেন।

ভার্চুয়াল টিউমারটি নিয়ে কেমব্রিজ গবেষকরা কাজ করছেন। প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক অধ্যাপক কারেন ভোসডেন ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউটে একটি গবেষণাগার পরিচালনা করছেন, যেখানে গবেষণা করা হয় যে, কিছু নির্দিষ্ট জিন কিভাবে ক্যানসার প্রতিরোধে সহায়তা করে এবং তারা ভুল পথে গেলে কি হয়?