প্রহসনের এই নির্বাচন করার কি প্রয়োজন? : মির্জা ফখরুল

সিলেট নিউজ বিডি ডেস্ক: ‘আমাদের বলে দিলেই হয় সারা জীবন ক্ষমতায় থাকবেন। জনগণকে কষ্ট দিয়ে প্রহসনের এই নির্বাচন করার কি প্রয়োজন? আজকের এই পরিস্থিতিতে কোন ভাবে অবাধ নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমার নিজ আসনে আজকে বিএনপির সত্তরজন নেতাকর্মীকে আটক করে মামলা দিয়েছে। ঘর ছাড়া তৃণমূল কর্মীরা। এই নির্বাচন অর্থহীন, তবুও আমরা আশা করি জনগণ ভয়ভীতি উপেক্ষা করে যদি ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে তাহলে ফলাফল ঐক্যফ্রন্ট ও গণতন্ত্রের পক্ষে আসবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘নিজ নিবার্চনী আসন ঠাকুরগাঁও-১ এসএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৮ টায় ভোট দেবেন।’