সিলেট নিউজ বিডি ডেস্ক: ইরানের সর্ববৃহৎ স্টেডিয়ামে তেহরান আজাদি স্টেডিয়ামে প্রথমবারের মত নারীদের একটি ফুটবল ম্যাচ হবে। দেশটির বার্তা সংস্থা আইএসএনএ এ কথা জানিয়েছে। ২০২০ টোকিও অলিম্পিকের রানার্সআপ হিসেবে রাশিয়ার বিপক্ষে ইরান নারী দল এই ম্যাচ খেলবে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদী তাজ এই তথ্য নিশ্চিত করেছেন। ম্যাচটি উপভোগের জন্য শুধু নারী দর্শকরাই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে। যদিও ম্যাচটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর নারীদের খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সম্প্রতি বেশ কিছু আইনের শিথিলতায় ইরানের নারীরা বিভিন্ন ক্রীড়া আসরে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।
২০০৫ সালের জুনে বিশ্বকাপ বাছাইপর্বে বাহরাইনের বিপক্ষে ম্যাচে অল্প কিছু নারী সমর্থক ম্যাচটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।
Sylhetnewsbd Online News Paper