বর্ষবরণে সিডনিতে ফুরফুরে কোহলি-আনুশকা

সিলেট নিউজ বিডি ডেস্ক: মেলবোর্নে তৃতীয় টেস্ট জিতে সোমবার, বছরের শেষ দিনে স্ত্রী আনুশকা শর্মাকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন করতে সিডনি উড়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। সিডনি হার্বার ব্রিজে আসত বাজির প্রদর্শনী দেখলেন এই ভারতীয় জুটি।

আর তারপর সিডনির রাজপথে দাঁড়িয়ে সেই ছবি টুইট করে সবাইকে নিউ ইয়ার উইশও করলেন বিরাট কোহলি। ছবির ক্যাপশনে লিখেছেন, অস্ট্রেলিয়া থেকে দেশের এবং বিশ্বের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছরটা সবার জন্যই শুভ হোক।

ডিসেম্বরেই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন কোহলি-আনুশকা জুটি। তারপর নিজের ছবি জিরো-র প্রচারে দেশে ফিরে গিয়েছিলেন আনুশকা। ইংরেজি নতুন বছরের উৎসবে বিরাটের পাশে থাকতে ফের অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন আনুশকা। বছরের শেষ দিনে আনুশকাকে সঙ্গে নিয়ে সিডনি উড়ে যান ভারত অধিনায়ক।

সেই ছবি টুইট করে বিরাট লেখেন, ‘সিডনির পথে, নিউ ইয়ার ইভে এক ও একমাত্র ভালোবাসার আনুশকার সঙ্গে’ ইমোজির পাশাপাশি আনুশকাকে ট্যাগও করেছেন তিনি।সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশবাসীর পাশাপাশি গোটা বিশ্বকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। সিডনিতে সস্ত্রীক বিরাট সেই ছবিও টুইট করেন কোহলি।

৩৭ বছর পরে মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। সিরিজে ২-১ এ এগিয়ে এটাই যেন ২০১৯ এর অক্সিজেন ভারতীয় ক্রিকেট দলের অন্দরে। আইসিসির এক নম্বর দল সিরিজের শেষ টেস্ট খেলতে নামবে ৩ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। সিরিজ জেতাই এখন একমাত্র লক্ষ্য কোহলি অ্যান্ড কোম্পানির।