সিলেট নিউজ বিডি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার(০৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর হতে প্রেরিত এক অভিনন্দন বার্তায় শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে দেশের জনগণ ভোটের মাধ্যমে চতুর্থবারের মতো জননেত্রী শেখ হাসিনাকে নির্বাচিত করেছেন। অতীতের মতো এবারো জনগণের সেই আশা পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি, জননেত্রী শেখ হাসিনাসহ নব-নির্বাচিত সকল সংসদ সদস্যকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জ্ঞাপন করছি ।
পরিশেষে, উপাচার্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য জনগণের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Sylhetnewsbd Online News Paper