সিলেট নিউজ বিডি ডেস্কঃ দর্শকশূন্য গ্যালারি। নেই কোনো উত্তেজনা। ম্যাচগুলোও কেমন যেন একপেশে। সব মিলিয়ে ৬ষ্ঠ আসরটি তেমন সাড়া জাগাতে পারেনি। অথচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে ৮টি ম্যাচ।
বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য নানা চেষ্টা করছে টুর্নামেন্ট জমিয়ে তুলতে। কিন্তু কিছুই হচ্ছে না। এবার দর্শক টানতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। তাই পরিবর্তন করা হয়েছে সময়সূচি।
এখন প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ১২ জানুয়ারি শনিবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী খেলা হবে।
অর্থাৎ দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। যা আগে ছিলো সাড়ে ১২টায়। দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। যা আগে ছিলো বিকেল ৫টা ২০ মিনিটে। তবে শুক্রবারের ম্যাচ আগের মতোই দুপুর ২টায় হবে। আর দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৭টায়।
Sylhetnewsbd Online News Paper