সিলেট নিউজ বিডি ডেস্কঃ ব্যাট হাতে কখনো কখনো গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠতে পারেন, সেটা কম-বেশি সবারই জানা। এবার সেই মাশরাফি বিন মুর্তজা যেকোনো স্বীকৃত ক্রিকেটে প্রথমবারের মত গতকাল ওপেন করতে নামেন।
রাজশাহী কিংসের বিপক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট হাতে শুরু করেন ক্রিস গেইলের সাথে। যদিও কোনো রান না করেই কামরুল ইসলাম রাব্বির বলে তিনি আউট হয়ে ফিরে যান সাজঘরে। বিপিএলে এটা মাশরাফির ষষ্ঠ ডাক।
দেশি ক্রিকেটারদের মধ্যে বিপিএলে সর্বোচ্চ ডাকের রেকর্ড ইমরুল কায়েসের দখলে। তিনি নয়বার রানের খাতা খোলার আগেই আউট হন। এছাড়া সাব্বির রহমানের সাতবার ও মোহাম্মদ মিথুনের ছয়বার করে এই অভিজ্ঞতা হয়েছে।
Sylhetnewsbd Online News Paper