আজ শুরু হচ্ছে ফুলতলী ছাহেব কিবলাহ স্মরণে ঈসালে সাওয়াব মাহফিল

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ(র.) এর স্মরণে প্রতি বছরের ন্যয় এবার ১১ তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্টিত হবে আজ ১৫ ই জানুয়ারি ২০১৯ রোজ মঙ্গলবার।

আজ সকাল থেকে কোরআন তেলোয়াত, মিলাদ, দোয়া ও মাজার জিয়ারতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে, চলবে ফজর পর্যন্ত।

ফুলতলী ছাহেব কিবলাহ (র.) দেশে বিদেশে প্রতিষ্ঠা করে গেছেন শতশত মসজিদ মাদ্রাসা। তিনি সারা জীবন মানুষদেরকে ইসলামের সঠিক পথে পরিচালনার জন্য সংগ্রাম করে গেছেন।
তিনি ছিলেন একনিষ্ট কোরআনের খাদিম এতিম অসহায় মানুষের আশ্রয়স্হল।

মাহফিলে আগতদের জন্য প্রয়োজনীয় দিকর্নিদেশনা সম্বলিত লিফলেট ইতোপূর্বে বিতরণ করা হয়েছে। ছাহেব বাড়ির প্রবেশ পথে টানানো হয়েছে মাহফিলের দিকর্নিদেশনা সম্বলিত মানচিত্র।

এ ছাড়াও মাহফিল আগতদের জন্য বিশেষ নিদের্শনায় রয়েছে আসার সময়,মহিলা,ছোট শিশুদের না আনার জন্য, মাইকে বাজনা সম্বলিত জিকির বা গান, স্লোগান,মিছিল ইত্যাদি থেকে বিরত থাকা। যাত্রাপথে ব্যক্তিগতভাবে যিকির-আযকার, তাসবীহ-তা’লিল এর মধ্যে সময় কাঠানো।
সম্ভব হলে পুর্ব থেকে কুরআনুল কারীমের খতম, খতমে দালাইলুল খাইরাত ও মাসনূন দরূদ শরীফ পাঠ করা। যা হযরত ছাহেব কিবলাহ (র)-এর ঈসালে সাওয়াব হিসাবে কবূল হয়।

ছাহেব কিবলাহ’র মাজারে টাকা,সেজদা দেয়া, আগরবাতী,মোমবাতি না দেয়ার জন্য ও রয়েছে নিদের্শনা।

মাহফিলের জন্য জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ি সংল্গন ঐতিহাসিক বালাই হাওরে প্রস্তুত করা হয়েছে বিশাল প্যান্ডেল।
বিগত বছর গুলোতে মানুষের সমাগম বেশি হওয়ায় এবার মাহফিলের পরিসর বৃদ্ধি করা হয়েছে। মাহফিলের মূল স্টেজ ২৭ হাজার বর্গফুট, মূল প্যান্ডেল ৮১ হাজার বর্গফুট এবং প্যান্ডেলের বাহিরে বসার জন্য ১ লক্ষ ২০ হাজার বর্গফুটের জায়গা প্রস্তুত করা হয়েছে। তাছাড়া সুষ্ঠুভাবে খাবারের জন্য ৭০ হাজার বর্গফুটের খাবারস্থান প্রস্তুত করা হয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য প্রতিবারের ন্যায় বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে নির্ধারিত মাঠ।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, ‘আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ। সার্বিক শৃঙ্খলার জন্য পুলিশের,পাশাপাশি ভিবিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৬ ই জানুয়ারি বুধবার রাত ২ ঘটিকার সময় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ(র.) সুবহানিঘাটস্থ নিজ বাসায় ভক্ত বৃন্দকে শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান। বিশ্বের আনাচে কানাচে তাঁর ভক্ত, অনুরাগী রয়েছেন। প্রতি বছরের ১৫ই জানুয়ারি দেশ বিদেশ থেকে এসে জমায়েত হন এ মোবারক মাহফিলে।