সিলেট নিউজ বিডি ডেস্কঃ আজ মঙ্গলবার থেকে বিপিএলের সিলেট পর্বের ম্যাচ।
দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী কিংসের প্রতিপক্ষ খুলনা টাইটানস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় একই মাঠে সিলেট সিক্সার্স মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের।
বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল জানান, ম্যাচ আয়োজনের জন্য মাঠের সব প্রস্তুতি সম্পন্ন। খেলা এখন মাঠে গড়ানোর অপেক্ষা।
বিপিএলের প্রথম চারটি আসরের কোনো ম্যাচ হয়নি দেশের নান্দনিক এই ভেন্যুতে। এবার ষষ্ঠ আসরের আটটি ম্যাচ হবে এখানে। মঙ্গলবার(১৫জানুয়ারি) থেকে শনিবার পর্যন্ত এই পাঁচ দিন বিপিএলের সিলেট পর্ব হবে। তবে ম্যাচ হবে চার দিন। বৃহস্পতিবার ছাড়া বাকি চার দিন আছে দুটি করে ম্যাচ।
Sylhetnewsbd Online News Paper