মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজার-১ নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত হয়ে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের পুর্ণমন্ত্রী হিসেবে প্রথমবারের মত কাল বুধবার (১৬ জানুয়ারি) সরকারী সফরে আসছেন মো. শাহাব উদ্দিন এমপি।
বড়লেখা-জুড়ীতে প্রথম পুর্নমন্ত্রী পাওয়া সর্বত্র বিরাজ করছে আনন্দ। প্রশাসন, উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগটন সহ সর্বস্থরের জনসাধারণ তাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। দুই উপজেলার প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ, ব্যানার ও ফেস্টুন। আয়োজন করা হয়েছে বিরাট শোডাউন ও গণসংবর্ধনার।
জানা গেছে, পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে সড়ক পথে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের পর সিলেট সার্কিট হাউজে অবস্থান করে মধ্যাহ্ন বিরতি নিবেন। ২টা ৩০ মিনিটের সময় সড়কপথে বড়লেখার উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বিকেল ৪টা ৩০ মিনিটের সময় বড়লেখা পৌরশহরের উত্তর বাজারস্থ আহমদ ম্যানশন প্রাঙ্গণে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত গণ-সংবর্ধনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
১৭ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১টায় বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করবেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি দুপুর ১২টায় বড়লেখা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন। বিকেল ৪টায় জুড়ী শিশুপার্কে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত গণ-সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
১৮ জানুয়ারি শুক্রবার জুড়ী উপজেলায় বিভিন্ন কর্মসুচিতে অংশগ্রহণের পর রাত সাড়ে ৮টায় মন্ত্রী শাহাব উদ্দিন এমপি নভো-এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।
Sylhetnewsbd Online News Paper