সিলেট নিউজ বিডি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান। মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেসের প্রদত্ত ক্ষমতাবলে সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ করা হলো। এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন। যা অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সালমান এফ রহমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা ছিলেন।
সালমান এফ রহমান দেশের সর্ববৃহৎ শিল্প ও ব্যবসায়িক গ্রুপ বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান। ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন।
Sylhetnewsbd Online News Paper