তাহিরপুরে খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

তাহিরপুর প্রতিনিধিঃ তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সৌহার্দ্য কর্মসূচী কেয়ার বাংলাদেশ ও আহ্ছানিয়া ঢাকা মিশনের সহযোগিতায় (১৫ই,জানুয়ারি) দুুুপুর ০১ টায় তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে খাস জমির দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া, এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ সফিউল আলম,সৌহার্দ্য কর্মসূচী কেয়ার বাংলাদেশ ও আহ্ছানিয়া ঢাকা মিশনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের ৫২টি পরিবারকে খাস জমির দলিল হস্তান্তর করা হয়।অনুষ্ঠানের পুর্বে সকাল ১১:০০ টায় তাহিরপুর উপজেলার বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং সকাল ১১:১৫ মিনিটে তাহিরপুর উপজেলার বালিজুরী এলাহী বক্স উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও পাঠদান করেন,উনি ১১:৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পে “যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহ নির্মাণ” প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের বীরনগর গ্রামের রুশেদা বেগমের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন। দুপুর ১২:০০ টায় তাহিরপুর উপজেলার জাহানারা বেগম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এছাড়াও তিনি দুপুর ১২:১৫ মিনিটে তাহিরপুর থানা পরিদর্শন করেন। এসময় জেলা ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ মোহাম্মদ আব্দুল আহাদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।