নির্বাচনে বিএনপি পরাজিত হয়নিঃ ফখরুল

সিলেট নিউজ বিডি ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই নির্বাচনে বিএনপি পরাজিত হয়নি, পরাজিত হয়েছে আওয়ামী লীগ সরকার, পরাজিত হয়েছে মানুষের সমস্ত সুস্থ ভাবনা চিন্তার। আমাদের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সেই চেতনার পরাজয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন মিলনায়তন হলরুমে জেলা বিএনপির আয়োজিত নির্বাচনোত্তর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, শুধু এই ঠাকুরগাঁওয়ে নয়, সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার পরাজয় হয়েছে। আমাদের সমস্ত মূল্যবোধগুলো রাতের অন্ধকারে ডাকাত এসে কেড়ে নিয়ে গেছে। সমস্ত চিন্তা-ভাবনা সব কিছুকে কেড়ে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সংবিধানকে ধ্বংস করে দিয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষাকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে।বাংলাদেশের যে গণতান্ত্রিক ভবিষ্যৎ ছিলো সেটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের দায়িত্ব সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা। তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।