সিলেট নিউজ বিডি ডেস্কঃ অবশেষে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি টঙ্গি ময়দানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত তাবলীগ জামাতের এ ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে দুই পর্বে এ বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও এবার একটাই হবে।
তাবলীগের বিবদমান উভয় পক্ষের মুরব্বিদের উপস্থিতিতে বৈঠক শেষে সাংবাদিকদের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, দুই গ্রুপ এক সঙ্গে একই জায়গায় এবারের ইজতেমা করার বিষয়ে একমত হয়েছেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনের কারণে ইজতেমা পেছানো হয়েছিল।
Sylhetnewsbd Online News Paper