ঢাকায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ রাজধানীর মুগদা হাসপাতালে আরটিভির দুই সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে আরটিভি সিলেট পরিবার ও সামাজিক, সেচ্ছাসেবী সেবামূলক সাংস্কৃতিক সংগঠন সিলেট ফ্রিডম ক্লাব।

মানববন্ধনে সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবীর, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, বাপা সিলেট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক নাজমুল কবীর পাভেল, ফটোজার্নালিস্ট এসোসিয়েশন বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সালসহ সংবাদকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।