আহম্মদ কবির, তাহিরপুর প্রতিনিধিঃ পাখি পর্যবেক্ষণ এবং গবেষণা ক্যাম্পের আমন্ত্রণে সুনামগঞ্জের তাহিরপুর টাংগুয়ার হাওর পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ মিয়া আজ (৭,ফেব্রুয়ারি) বৃহস্প্রতিবার দুপুর ১২ তাহিরপুর উপজেলা সদর থেকে দেশের দ্বিতীয় রামসার সাইট পাখির অভয়ারন্য টাংগুয়ার হাওরে পৌছালে তাকে স্বাগত জানান পাখি পর্যবেক্ষক এবং গবেষক সীমান্ত (দিপু) সাথে ছিলেন টাংগুয়া হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক আহম্মদ কবির,সহ টাংগুয়ার হাওর সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পাখিদের রিঙ পরানো সহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন পাখি গবেষক ও পর্যবেক্ষক সীমান্ত( দিপু) সে সময় জেলা প্রশাসক টাংগুয়ার হাওরে বর্তমানে পাখির অবস্থান সম্পর্কে জানতে চাইলে পাখি গবেষক ও পর্যবেক্ষকগন বলেন অন্যান্য বছরের তুলনায় এ বছর পাখি কম আসেনি,তবে কিছু দুস্কৃতকারীদের কারনে রাতের আধারে পাখিদের ডিস্টার্ব হচ্ছে। তবে আমরা হাওরে থাকার ফলে অনেকটাই কমে যাচ্ছে হাওরে রাতে টর্সলাইট নেই বল্লেই চলে।
শেষে জেলা প্রশাসক টাংগুয়ার হাওরের কয়েকটি হাওর পরিদর্শন করেন এবং পাখি পর্যবেক্ষক এবং গবেষকদের আটককৃত একটি পাখি রিঙ পড়িয়ে মুক্ত আকাশে ছেড়ে দেন।এবং পাখি পর্যবেক্ষক ও গগবেষকদের কার্যক্রম কে সাধুবাদ জানান।হাওর পরিদর্শনের পুর্বে জেলা প্রশাসক তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টাকাটুকিয়া, মেশিন কড়ি, মাঝের খালু, কুরের খাল, পাঁচনালিয়া, আলমখালী ও কাউকান্দি এলাকায় হাওর রক্ষা বাঁধসমূহের মেরামত কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ, এছাড়াও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Sylhetnewsbd Online News Paper