সিলেট নিউজ বিডি ডেস্কঃ সাব্বির রহমানের সেঞ্চুরি সত্ত্বেও নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ। বুধবার ডানেডিনে শেষ ম্যাচে ৮৮ রানে হেরেছে মাশরাফিরা। তাই তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে হেরে ধবলধোলাইয়ের এর শিকার হলো সফরকারীরা।
বুধবার ভোররাতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ছয় উইকেটে ৩৩০ রান করে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে টপ অর্ডারের ব্যর্থতার পর সাব্বির রহমানের সেঞ্চুরিতে ৪৭.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৪২ রান করে বাংলাদেশ।
Sylhetnewsbd Online News Paper