সিলেট নিউজ বিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বেলা সোয়া তিনটার পর সেখানে যান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করার পর হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটিতে রিং বসানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার অবস্থা স্থিতিশীল, তবে তিনি শঙ্কামুক্ত নন।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
Sylhetnewsbd Online News Paper