সিলেট নিউজ বিডি ডেস্ক: এক ছাত্রকে পিটিয়ে আহত করার ঘটনায় বিচার দাবিতে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ভিপি নুরুল হক নূর। শতাধিক শিক্ষার্থীসহ মিছিল নিয়ে নূর মঙ্গলবার বিকালে এস এম হলে ঢুকলে তাদের দিকে ডিম নিক্ষেপ করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে, এক ফেসবুক পোস্টে নুরুল হক নূর বলেন, আজকের হামলার বিচার এবং হল থেকে অছাত্র, বহিরাগতদের না তাড়ানো পর্যন্ত ভিসি বাস ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হওয়া ফরিদ হাসানকে ছাত্রলীগ রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে- এমন অভিযোগ পাওয়া গেছে।
সোমবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে মারধরের ঘটনা ঘটে।
Sylhetnewsbd Online News Paper