মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হাফিজুর রহমান

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এ ইউ ফাযিল ডিগ্রি মাদ্রাসার (বাংলা) প্রভাষক মো. হাফিজুর রহমান,এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার শর্তাবলীর আলোকে জাতীয় শিক্ষা সপ্তাহ মৌলভী বাজার জেলা নির্বাচন কমিটি তাঁকে জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত করে।

গত ২৫ মার্চ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে ২০১৯ সালের জেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ট শ্রেণী শিক্ষকের এ্যাওয়ার্ড প্রদান করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।

জানা গেছে, প্রভাষক মো.হাফিজুর রহমান ২০০৩ সাল থেকে শিক্ষকতায় যোগদান করেন। দীর্ঘ ১৬ বছর যাবত তিনি চান্দগ্রাম এ ইউ ফাযিল ডিগ্রি মাদ্রাসায় (বাংলা) প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।