সিলেট নিউজ বিডি ডেস্কঃ পুরাতন বছরের সকল দুঃখ, কষ্ট, গ্লানি-হতাশা, লাঞ্ছনা-বঞ্চনা ও ব্যর্থতাকে আস্তাঁকুড়ে ছুঁড়ে ফেলে সুখ-শান্তি আর সমৃদ্ধির নতুন মনোবাসনায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী মহাধুমধামে উদযাপন করে বৈসাবি। তাইতো এবছরও বৈসাবির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার ভোরের আলোয় ঐহিত্যবাহী পোশাকে চেঙ্গী নদীতে ফুল দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় এই উৎসব।
বাংলা বছরের শেষ মাস চৈত্রের শেষ দুদিন এবং বছরের প্রথম দিন পহেলা বৈশাখ এ তিন নানা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী এই উৎসব হয়।
পার্বত্য এলাকার সনাতন ধর্মাবলম্বী ত্রিপুরা উপজাতীয়রা তিনটি ধাপে নানা অনুষ্ঠান আয়োজনে উদযাপন করে বৈসু। চৈত্রসংক্রান্তির পূর্বদিন হারি বৈসু হিসাবে পালন করেন তারা। ত্রিপুরা উপজাতীয়রা নতুন বছরে সুখ-শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে বিশেষ প্রার্থনা করেন।
Sylhetnewsbd Online News Paper