সিলেট নিউজ বিডি ডেস্কঃ আবারও বিয়ে করেছেন ‘ক্লোজআপ ওয়ান তারকা’ মৌসুমি আক্তার সালমা। প্রেম নয়, পারিবারিকভাবেই বিয়ে হয়েছে তার।
বিয়ে প্রসঙ্গে সালমা বলেন, অনেক ভেবে চিন্তে আমি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছি। বিয়ের সিদ্ধান্ত আমার একার না। পরিবারের সবার মতের ভিত্তিতেই বিয়ে করেছি।
তিনি বলেন, আসলে আমার বর খুব ভালো ছেলে। সে আমার অনেক যত্ন করে। আমার গান পছন্দ করে। বলতে পারেন, মনের মতো একজন স্বামী পেয়েছি।
সবার কাছে দোয়া চেয়ে সালমা বলেন, আমরা দুজন সারাজীবন একসঙ্গে থাকতে চাই। সংসারজীবনে দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকা দরকার। যার সবগুলো ওর মধ্যে আছে। খুব শিগগিরই বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানান ক্লোজআপ ওয়ান এই তারকা।গত ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে সালমার ধানমন্ডির বাসায় এই বিয়ে সম্পন্ন হয়। পাত্র ময়মনসিংহ হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর। তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী। বর্তমানে লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন। চার মাস পর‘বার অ্যাট ল’শেষ করে দেশে ফেরা কথা রয়েছে তার।
২০১১ সালে শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী বাবার উত্তরসূরি হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি আওয়ামী লীগের হয়ে দিনাজপুর-৬ আসনে নির্বাচিত সংসদ সদস্য। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। কিন্তু সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালে বিচ্ছেদ হয় শিবলী ও সালমার।
Sylhetnewsbd Online News Paper