কবির আহমদ লতিফি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

সিলেট নিউজ বিডি ছাতক প্রতিনিধিঃ ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের ঘাটপার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমদ লতিফি সুনামগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন। জেলার শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় মঙ্গলবার সকালে তার হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের ছাতক-দোয়ারার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুন্তাকিম, ইউপি সদস্য আব্দুল হামিদ, ইউপি সদস্য জালাল উদ্দিন, স্থানীয় হাজী আব্দুর রউফ, আব্দুল হান্নান, সাংবাদিক আব্দুস ছালাম, আমিনুল ইসলাম আজির, স্থানীয় সুহেল মিয়া, আমির আলীসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

গত ৮ এপ্রিল জেলা পর্যায়ে ইমামদের শ্রেষ্ঠত্বে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে মাওলানা কবির আহমদ লতিফি পরিচালিত মাছের খামার, গরুর খামার পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।