সিলেট নিউজ বিডি ডেস্কঃ সিলেট নিউজ বিডি ডটকম এর তাহিরপুর প্রতিনিধি সাংবাদিক আহম্মদ কবির এর চোখের অস্ত্রোপচার সম্পন্ন। ৩০ এপ্রিল মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন সহকারী অধ্যাপক ডাঃ পরিতোষ কান্তি তালুকদার এর তত্ত্বাবধানে তাঁর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট নিউজ বিডি ডট কম এর সসম্পাদক আশরাফুর রহমান জুয়েল ও বার্তা সম্পাদক ইসলাম উদ্দিন,তাহিরপুর উপজেলার ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, সিলেট এমসি কলেজ ছাত্র আফিকুল ইসলাম(সৌকত)সহ প্রমূখ।
চিকিৎসক তাকে পুরো এক মাস বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। সাংবাদিক আহম্মদ কবিরের সফল অস্ত্রোপচার হওয়ার শুকরিয়া আদায়সহ তাঁর আশু সুস্থতার জন্য স্থানীয় সাংবাদিক ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য,সাংবাদিক আহম্মদ কবির দৈনিক আলোকিত সকাল এবং আমাদের সুনামগঞ্জ ডটকম এর বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বেশ কিছু দিন যাবৎ চোখের সমস্যায় ভূগছিলেন। ডাক্তারী পরীক্ষায় তাঁর বামচোখের মাংস বেড়ে যাওয়ায়, বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন।
Sylhetnewsbd Online News Paper