মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখা উপজেলার বারই গ্রামের অরুন কান্তি দের মেয়ে অনন্যা দে আঁখির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।
৩০ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রীর পক্ষে বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ৫লক্ষ টাকার অনুধানের চেক অনন্যা দে আঁখির পিতা অরুন কান্তি দের কাছে হস্তান্তর করেন।
ঢাকাস্হ মন্ত্রীর সরকারি বাসভবনে চেক হস্হান্তর কালে সিলেটে অবস্থানরত বড়লেখা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন বড়লেখা ছাত্রকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু,বাংলা নিউজের সাংবাদিক তামিম মজিদ, বড়লেখা সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা আল-ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাষ্টার সামছুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৪ জানুয়ারী সিলেট এয়ারপোর্ট রোডে মারাত্মক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী অনন্যা দে আঁখি। দুর্ঘটনার পর গুরুতর আহত অনন্যাকে সিলেটের একটি হাসপাতালের আইসিইউ তে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকার এ্যাপল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকটি জটিল অস্ত্রোপাচার করা হয়।
তবে পুরোপুরি সুস্থ হতে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। মাথার খুলিটা রিপ্লেইস সার্জারিসহ এখনও যে পরিমাণ অর্থ দরকার, যার জন্য তার বাবার ভিটে বিক্রি ছাড়া অন্য কোনো উপায় ছিলনা।
অনন্যা-কে বাচাঁতে অসহায় পিতার আকুতি সিরোনাম দিয়ে সিলেট নিউজ বিডি ডট কম ও স্হানীয় এবং জাতিয় পত্র পত্রীকা সহ অনলাইন মিডিয়াতে নিউজ করা হয়েছিল।
মেয়ের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা তহবিল থেকে ৫ লক্ষ টাকার অনুদান এবং সহযোগিতা প্রদান করায় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান অনন্যা দে আখির পিতা অরুন কান্তি দে।
Sylhetnewsbd Online News Paper