মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নী ইউনিয়নের ফকির বাজার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে বুধবার রাত ১০ ঘটিকার সময় ফ্লাশ লাইটের মাধ্যমে বর্নী ইউপির ফকির বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফকির বাজার যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় নির্ধারিত সময়ে গোল শুন্য হওয়ায় ট্রাইব্রেকারে আনন্দ স্পোর্টিং ক্লাব বর্নী গোদাম বাজার ১ গোলে বর্নী ফ্রেন্ড সার্কেল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
খেলা পরিচালনা করেন মুসা আহমেদ(শুহেক), বদরুল আলম ও শিপন আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিক মলিক।
আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম (হাছনা), উপজেলা ক্রিড়া সংস্হার সাধারণ সম্পাদক মো.আব্দুল আহাদ,স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন,বর্নী ডেভেলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন, ফ্রেন্ডস স্টাফ ক্রিড়া সংস্হা ফকির বাজার এর সভাপতি নিজাম উদ্দিন,এম মোন্তাজিম আলী কলেজের দাতা সদস্য জুবায়ের হোসেন, ইউপি সদস্য নাজিম উদ্দিন।
এছাড়া এম মোন্তাজিম আলী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সুরমান আলী,ইউপি সদস্য সাইফুজ্জামান সরওয়ার,টুনামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,সাবেক কৃতি ফুটবলার নুরুল হক, সেচ্চাসেবী সাহেদ আহমদ জিসান প্রমূখ ছিলেন।
উল্লেখ্য, বিগত ৩ এপ্রিল বুধবার বিকেল ৩ঘটিকায় এ টুনামেন্ট শুভ উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.তাজ উদ্দিন।
Sylhetnewsbd Online News Paper