বড়লেখায় ভিবিন্ন বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

মস্তফা উদ্দিন, সিলেট নিউজ বিডি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৬৭টি বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর এবং ১১০টি বিদ্যালয়ে সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে।

বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টি মিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

শনিবার (১৮ মে) বিকেল ৪ঘটিকায় বড়লেখা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তিক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে, বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন এখন নৈতিক শিক্ষার অবনতি ঘটেছে। শিক্ষার্থীদের প্রতি নৈতিক শিক্ষার জোর দিতে হবে। আপনারা (শিক্ষকরা) শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের বাইরেও নৈতিক শিক্ষা প্রদান করবেন।

বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকতা মো. শামীম আল ইমরান, সঞ্চালনা করেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।

এতে বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিজ মিঞা প্রমুখ।