মস্তফা উদ্দিন:: গ্রীষ্মকালীন সময়ে জ্যৈষ্ঠ মাসকে মধু মাস বলা হয়।
এ সময়ে বাংলাররূপ হয় ভিন্ন, প্রায় প্রতিটি বাড়ীতে মৌসুমি ফল আম,জাম,কাঠাল,লিচু সহ ভিবিন্ন প্রজাতী ফলের মিষ্টি গন্ধ পাওয়া যায়।
এর মধ্যে সুস্বাদু মিষ্টি ও রসালো একটি ফল লিচু। শুধু খেতেই রসালো নয়, মৌসুমি এই ফল ভিটামিন ও খাদ্যশক্তির অন্যতম উৎস। এতে রয়েছে মানব শরীরের জন্য প্রয়োজনীয় খনিজ উপাদান।
লিচুতে রয়েছে ভিটামিন ‘সি’ যা ত্বক, দাঁত
ও হাড়ের জন্য ভালো। এই ফলে ভিটামিন সি পাওয়া যায়। নানারকম চর্মরোগ দূর করতে সাহায্য করে তাছাড়া এটি ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে।
বাজার থেকে আমরা যে মৌসুমি ফল এনে খাচ্ছি সে গুলোর মধ্যে ফরমালিন মিশ্রিত থাকায়, মানবদেহের উপকারের ছেয়ে ক্ষতি হচ্ছে বেশী। আমরা সকলেই ভিবিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে ও শুনতে পাচ্ছি।
আমরা জেনে শুনে ও আমাদের পরিবার পরিজনকে সে গুলো খাওয়াচ্ছি,আর মারাত্মক ধরনের রুগে ভুগছি।
মৌসুমি ফলে মানবদেহে রুগবালাই প্রতিরোধে সাহায্য কারী ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম পাওয়া যায়। বাজারে থাকা ফরমালিন মিশ্রীত মৌসুমি ফলে সে গুলো পাওয়া যায়না।
আমাদের পরিবার পরিজনকে মারাত্মক ধরনের রুগবালাই থেকে বাচাঁতে ও আর্থিক সচ্ছতার জন্য পাড়া প্রতিবেশীকে এ বর্ষা মৌসুমে প্রত্যেকের বাড়িতে কম পক্ষে ১০টি করে ফলের চারা লাগান, নিজের চাহিদা পূরন করে বিক্রিও করতে পারবেন। তাই আসুন সকলে মিলে ফলের চারা রুপনের সবাইকে উৎসাহ প্রধান করি।

Sylhetnewsbd Online News Paper