সিলেট নিউজ বিডি ডেস্কঃ মৌলভী বাজারের বড়লেখায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ২ বৎসর পূর্তি ও তৃতীয় বর্ষে পর্দাপণে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২২মে বুধবার সকাল ১২ ঘটিকায় সময় উপজেলার কাটালতলী বাজারে বাংলা টিভির কার্যালয় থেকে র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজী আছব্বির আলী কমপ্লেক্স সামনে এসে শেষ হয়।
পরে বাংলা টিভির কার্যালয়ে বড়লেখা উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়,এতে প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান।
প্রধান অতিথি তার বক্তব্য বাংলা টিভির সফলতা বিভিন্ন দিগ তুলে ধরেন এবং সরকারের উন্নয়নের অগ্রযাত্রা ও এলাকার সমস্যা বলি সংবাদের মাধ্যমে তুলধরে সুনাম অক্ষত রাখার প্রত্যাশা ব্যক্তকরেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. শরিফ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.উবায়েদ উল্লাহ খান। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক মস্তফা উদ্দিন, সমাজসেবক হাজী আশরাফ হোসেন ও ময়নুল হক,জাগরণ সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ,বনিক সমিতির সাংগঠনিক সসম্পাদক আব্দুল মালিক, এমদাদুল করিম চৌধুরি শিমুল প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper