বড়লেখায় বোরো ধান সরকারি ভাবে ক্রয় শুরু

মস্তফা উদ্দিন,সিলেট নিউজ বিডি: মৌলভী বাজারের বড়লেখায় কৃষক যাতে ধানের ন্যায্যমূল্য পায় এবং প্রতারিত না হয় তা নিশ্চিত করতে উপজেলার কৃষকের কাছ থেকে বোরো ধান সরকারি ভাবে ক্রয় শুরু হয়েছে।

বড়লখা উপজেলা খাদ্য বিভাগ ও উপজেলা কৃষি অফিস ধান ক্রয়ের জন্য ১৭৬ জন প্রকৃত কৃষকের তালিকা তৈরী করেছে।

২২ মে বুধবার দুপুরে বড়লেখা খাদ্য গোদাম প্রাঙ্গণে ইসলাম উদ্দিন নামে এক কৃষকের কাছথেকে ধান ক্রয়ের মাধ্যমে এ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভুমি) মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, খাদ্য কর্মকর্তা আব্দুল আউয়াল প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের কাছ থেকে জানা গেছে, হাকালুকি হাওরে বড়লেখা অংশে এবার ২৩ হাজার ১০০ মেট্টিক টন ধান উৎপাদন হয়েছে। উপজেলায় তালিকাভুক্ত কৃষকের সংখ্যা ৩ হাজার। বোরোর বাম্পার ফলন হলেও এবার কৃষকের নিকট থেকে মাত্র ১১৯ মেট্টিক টন ধান ক্রয়ের সরকারী বরাদ্দ মিলেছে। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রকৃত কৃষক হাকালুকি হাওরপাড়ে তাই প্রচারণা না থাকায় প্রকৃত কৃষকরা ধান বিক্রির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।