সিলেট নিউজ বিডি ডেস্কঃ দীর্ঘ ২৭ বছর পর ২০১৯ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে শিরোপার মুখ দেখল স্বাগতিক ইংল্যান্ড। রবিবার ১৪ জুলাই লর্ডসে কিউইদের সুপার ওভারে হারিয়েছে তারা।
এর আগে ২৪২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ডের সমান ২৪১ রান করে ইংল্যান্ড। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।
সুপার ওভারে ট্রেন্ট বোল্টের বলে ঝড়ো ব্যাটিংয়ে ১৫ রান তুলে নেন ইংলিশ ব্যাটসম্যান স্টোকস ও বাটলার।
১৬ রানের টার্গেটে খেলতে নেমে নিউজিল্যান্ডের নিশাম ও গাপটিল জয়ের স্বাদ দিতে পারেনি কিউইদের।
Sylhetnewsbd Online News Paper