সিলেট নিউজ বিডি ফেস্কঃ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.ন.ম.ওহিদ কনা মিয়া। আজ রবিবার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় কনা মিয়া বলেন, শাহ আলমগীরের হুসাইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে জাতি এক নিঃস্বার্থ অভিভাবককে হারালো। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির এক অপূরণীয় ক্ষতি হলো।এরশাদের মত রাষ্ট্র নায়কের অভাব সহসাই পূরণ হবার নয়।এরশাদ বেঁচে থাকবেন তাঁর কীর্তির মাঝে।
কনা মিয়া এরশাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান কনা মিয়া।
Sylhetnewsbd Online News Paper