সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে আহম্মদ কবির এর অভিনন্দন

সিলেট নিউজ বিডি ডেস্কঃ সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক আলোকিত সকাল, দৈনিক মানবাধিকার প্রতিদিন, সিলেট নিউজ বিডি ডটকম এর তাহিরপুর উপজেলা প্রতিনিধি আহম্মদ কবির।
উল্লেখ্য গত( ২৪শে,আগস্ট) শনিবার রাতে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত বিশেষ জরুরি সভায়,নির্বাচনের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা/দৈনিক সমকাল প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সাধারণ দৈনিক মানবজমিন ও চ্যানেল আই প্রতিনিধি মাহিম।কার্যকরি কমিটির অন্যান্যরা হলেন যথাক্রমে সহ-সভাপতি-আরটিবির স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি -দৈনিক কালের কণ্ঠ ও একাত্তর টিবির জেলা প্রতিনিধি শামস শামীম,যুগ্ন সম্পাদক -যমুনা টিভির প্রতিনিধি মাহমুদুর রহমান তারেক, আমাদের সময় প্রতিনিধি বিন্দু তালুকদার, কোষাধ্যক্ষ-চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল,দপ্তর সম্পাদক চ্যানেল এস এর প্রতিনিধি আকরাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক -দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার হাবিব সারোয়ার আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক -ভোরের কাগজ ও ইন্ডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি জাকির হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, ক্রীড়া সম্পাদক -বাংলানিউজ প্রতিনিধি আশিকুর রহমান পীর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক -ডিবিসি নিউজ’র জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম,
কার্যনির্বাহী সদস্যরা হলেন, সৈয়দ তাহের আলম মনসুর, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম,দৈনিক সংবাদ ও শ্যামল সিলেট প্রতিনিধি লতিফুর রহমান রাজু,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, মাছরাঙা টিভি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,দৈনিক সিলেটের ডাক’র জেলা প্রতিনিধি শাজাহান চৌধুরী ও দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক এডভোকেট এনাম আহমেদ সহ নবনির্বাচিত নেতৃত্বকে তরুণ সাংবাদিক আহম্মদ কবির শুভেচ্ছা বার্তায় বলেন, নবনির্বাচিত নেতৃবৃন্দের গতিশীল নেতৃত্বে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নসহ সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবেন। প্রতিফল ঘটবে সাংবাদিকতার মুল স্রোত ধারার। উপকৃত হবে দেশ জাতি ও সমাজের অবহেলিত বঞ্চিত মানুষজন।