বিয়ানীবাজারে জলমহাল প্রভাবশালীদের দখলে,প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত!

আমান উদ্দীন, বিয়ানীবাজার থেকেঃ সিলেট বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন কোনাগ্রাম সারপার এর মধ্যখানে ধরমপুরি খাল(মজুমদারি খাল) জলমহাল মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করা হলেও স্থানীয় প্রভাবশালীদের জবর দখলে নিজ কর্ম থেকে বিরত থাকতে হচ্ছে দরিদ্র মৎস্যজীবীদের।

সুত্রে জানা যায়, বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়ন কোনাগ্রাম সারপার এর মধ্যখানে ধরমপুরি খাল( মজুমদারি খাল)মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করা হয় ২০০৯ সালে স্হানিয় বৃহৎ মৎস্যজীবী সম্প্রদায়ের দরিদ্র মানুষের জীবিকার উপার্জনের জন্য। জলমহাল ইজারা বহি:ভূত হলেও বাস্তবে স্থানীয় মৎস্যজীবি সম্প্রদায়ের লোকেরা জীবিকা উপার্জন থেকে বঞ্চিত। তাদের জন্য উন্মুক্ত হলেও প্রকৃত দখল থেকে মৎস্যজীবীরা ধরাছোঁয়ার বাইরে। তা স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের দখলে জলমহাল থাকার কারনে নিজ কর্ম থেকে বিরত থাকতে হচ্ছে দরিদ্র মৎস্যজীবীদের।

গত বছর মৎস্যজীবীদের অভিযোগ করার পর,প্রশাসন মাছ ধরার জাল আটক করে কিন্তু আইনগত কোন পদক্ষেপ নেয়নি। বিগত কয়েক বছর যাবত এই প্রক্রিয়ায় কোটি কোটি টাকার মাছ বিক্রি লোপাট হচ্ছে।

বিষয়টি নিয়ে বিয়ানীবাজার উপজেলা মৎস্য অফিসারের সাথে ফোনালাপে অবগত করলে। তিনি মৎস্যজীবীদের
মৌখিক অভিযোগের কথা স্বীকার করেন এবং এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান।