সাস্টিয়ান ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেটনিউজবিডি ডেস্ক:  সিলেটে অবস্থানরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্টিয়ান ক্লাব’র প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাসিমা হক খান (রাজু) সভাপতি এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থী শমসের রাসেল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

শুক্রবার ( সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর স্টেশন ক্লাব মিলনায়তনে শুরু হওয়া সাস্টিয়ান ক্লাবের প্রথম সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সাস্টিয়ান ক্লাবের সহ সভাপতি হিসেবে অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, সৈয়দ জয়নুল হক এবং মো. নজরুল ইসলাম মনোনীত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাউসার, ফাইনান্স এন্ড একাউন্টস সেক্রেটারি মুহিবুল আলম, জয়েন্ট ফাইনান্স এন্ড একাউন্টস সেক্রেটারি সৌমিত্র সিংহ, সেফটি এন্ড সিকিউরিটি সেক্রেটারি তারেক মাহমুদ, ফুড সেক্রেটারি আবেদুজ্জামান, লাইব্রেরি এন্ড আইটি সেক্রেটারি মাসুদ রানা, কালচারাল এন্ড সোশ্যাল সেক্রেটারি প্রদীপ চন্দ্র দাস, অফিস সেক্রেটারি মোখলেছুর রহমান পারভেজ, স্পোর্টস সেক্রেটারি তানভীর রহমান এবং স্পাউজ ও চাইল্ড এফেয়ার্স সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো: আব্দুর রশিদ খান রাশেদ।

খুবই শীঘ্রই কার্যনির্বাহী  কমিটি তাদের কর্মসূচি ঘোষণা করার প্রত্যয়  ব্যক্ত করে।