সাস্টিয়ান ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটিকে অন্য রকমের শুভেচ্ছা জানিয়েছেন বিলাদুর রহমান কাশেম

লেখকের কলম থেকে:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড়  ছাত্রনেতা ও লন্ডস্থ  প্রবাসী কমিউনিটি নেতা সাস্টিয়ান ক্লাব লিমিটেডের প্রথম কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত সবার প্রতি   অন্য ধরনের নির্বাচিত  শুভেচ্ছা ও অভিনন্দন  বার্তা পাঠান। সোশ্যাল মিডিয়ায় পাঠানো অভিনন্দন বার্তায় তিনি লেখেন……..

ক্লাব শব্দটার সাথে কেন জানি আমার মন চলে না। আমার জীবনের প্রথম ক্লাবের নাম ছিল রোটারেক্ট ক্লাব ! ১৯৯৩ সালের একদিন ক্লাব থেকে সিলেটের রায়নগর এতিমখানায় খাদ্য বিতরনের প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে দেখলাম কয়েকজন শিশুকে মিষ্টি বিতরন করে সবাই মিষ্টির সাথে ছবি তুলছে। পরের দিন পত্রিকায় বিশাল ছবিসহ নিউজ আসলো সমস্ত এতিমখানায় এতিম শিশুদের মিষ্টি বিতরণ করা হয়েছে ! সেদিন ক্লাব ত্যাগ করে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে আর কোন ক্লাবেরই সদস্য হবো না ( যদিও একান্ত ব্যক্তিগত ভুল চিন্তা)।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় আর সাস্টিয়ান শব্দগুলোর সাথে আমার জীবনের আবেগ ও আত্মার সম্পর্ক। সাস্টয়ানদের যেকোন প্লাটফরমে আমি নিজেকে মনে করি এক বাই ডিফল্ট সদস্য। সিলেটের বেশির ভাগ সাস্টিয়ানরা যেহেতু সাস্টিয়ান ক্লাব নামেই সাস্ট সম্পর্কিত সব সামাজিক কাজে এগিয়ে যেতে চাচ্ছেন, আমি আমার বায়োবিয় ক্লাব নাম বিরুধি অবস্হান ত্যাগ করে “সাস্টিয়ান ক্লাব” এর ফাউন্ডার মেম্বার হয়েছি। আমার একটা অনুরোধ, এই ক্লাব সকল সাস্টিয়ানদের
প্লাটফরম হিসাবে গড়ে তোলার লক্ষ্যে অদুর ভবিষ্যতে এফোরডেবল একটা ফী নির্ধারণ করে সাধারণ মেম্বার ক্যাটাগরিতে যেন সকল সাস্টিয়ানকে ক্লাবের সাথে সংযুক্ত করার সুযোগ করে দেয়া হয়। সবার জন্য ভালবাসা ।

লেখক : বিলাদুর রহমান কাশেম

সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা