সিলেট নিউজ বিডি ডেস্কঃ জিম্বাবুয়েকে সহজে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে টাইগাররা জিতেছে ৩৯ রানে। এর আগে বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করে বাংলাদেশ।
মাহমুদউল্লাহ রিয়াদের অসাধারণ ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সাকিবের দল। ফলে ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অভিষিক্ত আমিনুলের লেগ স্পিন আর শফিউলের গতির মুখে পড়ে ১৩৬ রানেই অলআউট জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন সাকিব ও সাইফুদ্দিন। ৩টি উইকেট নিয়েছেন শফিউল। আর মুস্তাফিজ শিকার করেছেন ২ উইকেট। আমিনুল নিয়েছেন ২ উইকেট।
সিরিজের ৩ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে বাংলাদেশ। আর টুর্নামেন্টে ৩ ম্যাচ হেরে বাদ পড়ল জিম্বাবুয়ে।
Sylhetnewsbd Online News Paper