তাহিরপুর মাদকসহ এক মাদক ব্যবসায়ী আটক

তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শীর্ষ মাদক কারবারি আব্দুর রাজ্জাককে বিদেশি মদ ও বিয়ারের চালানসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়া বন্দ গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমানের নেতৃত্বে বাদাঘাট পুলিশ ফাঁড়ির পুলিশের সদস্যরা রাজ্জাকের বাড়িতে তল্লাশি চালালে। গ্রামবাসীর উপস্থিতিতে রাজ্জাকের বসতবাড়িতে থাকা পুকুরের পানির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি মদ ও বিয়ার সহ থাকে আটক করে। ।

অভিযান চলাকালে রাজ্জাকের পরিবারের সদস্য ও অন্যান্য সহযোগীরা কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ আতিকুল রহমান বলে আব্দুর রাজ্জাক নামের এক মাদক ব্যবসায়ীকে মাদক সহ আটক করা হয়েছে নিয়মিত মামলায় থাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।