মস্তফা উদ্দিন: আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বড়লেখা এর উদ্যোগে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বড়লেখা উপজেলার ১৫১ টি পূজা মন্ডপের সভাপতি/সম্পাদক, পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীদের সমন্বয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামিমা আল ইমরান সভাপত্বিত করেন।
সভায় দূর্গা পূজা শান্তিপূর্ণ ভাবে পালন করার লক্ষে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজ উদ্দিন তার বক্ত্যবে বলেন, শারদীয় দূর্গা পূজা সনাতন ধর্মালম্বীদের একটি বৃহত্তম উৎসব। এই পূজাকে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সহ উপজেলা পরিষদ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। পূজায় শান্তি শৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোর ভাবে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কোন ক্রুচক্রী মহল যেন পুজা উপলক্ষে অস্থিতিশীল পরিস্থিতি করতে না পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে পুলিশের সার্বিক দায়িত্ব পালন এবং পূজা চলাকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা সভায় তুলে ধরেন বড়লেখা থানার অফির্সার ইনচার্য মো. ইয়াছিনুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিধান চন্দ্র দাস,সহ-সভাপতি ও এপিপি এড ভোকেট গোপাল দত্ত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিবেকানন্দ দাস নান্টু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা.প্রনয় কুমার দে,পূজা উদযাপন কমিটির যুগ্ন সম্পাদক জিতেন্দ্র চন্দ্র দাস প্রমূখ।
এবার বড়লেখা উপজেলায় সার্বজনীন ১৩৪ টি মন্ডপে ও ১৭ টি পারিবারিক ভাবে শারদীয় দূর্গা পূজা উৎসব পালিত হবে।
Sylhetnewsbd Online News Paper