বিয়ানীবাজারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সভা অনুষ্টিত

বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজারে মোবাইল ব্যবসায়ি সমিতির সহ সাধারন সম্পাদক দেলওয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মোবাইল ব্যবসায়ি সমিতির উদ্যোগে শুক্রবার (২৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় পৌরশহরের জিম্মি পার্টি সেন্টারে ব্যবসায়ী সংঘটনের প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুক আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় পতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোবাইল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি জসিম উদ্দিন, আজাদ আহমদ খান, সাইবুল আলম রেজা, সহ-সাধারন সম্পাদক নজরূল ইসলাম, সিনিয়র সদস্য ফারুক উদ্দিন, মোবাইল ইন্জিনিয়ার সমিতির সভাপতি সরওয়ার হোসেন, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক জুনেদ ইকবাল লাজুক, এম এ হাসনাত জামিল।
প্রতিবাদ সভায় মোবাইল ব্যবসায়ী সমিতির বক্তারা বলেন, এ ধরনের অতর্কিত হামলায় জড়িতদের বিরুদ্বে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্হা গ্রহন ও জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। না হয় আমরা বিয়ানীবাজারের সব ব্যবসায়ীমহল মিলে কটুর আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন, আমজাদ হোসেন, রেজাউল ইসলাম, আতাউর রহমান দেলওয়ার খান, শামীম আহমেদ, রাজু আহমেদ সহ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল রাত আনুমানিক ৮ ঘটিকার সময় নয়াগ্রাম রোডের নিজ ব্যবসা প্রতিষ্টান ক্লাসিক টেলিকমের সামনে মোবাইল ফোনে আলাপরত অবস্হায় এক দল যুবক দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ব্যবসায়ী দেলওয়ার হোসেনের উপর। এ অতর্কিত হামলার গুরুতর আহত হয়ে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।