সিলেট নিউজ বিডি ডেস্ক: সিলেট প্রেসক্লাবে গুনীদের সম্মাননা প্রদান অব্যাহত রাখতে হবে । সিলেট প্রেসক্লাব- মুহিবুন্নেছা স্মৃতি সম্মাননা- ২০১৯ প্রদান কালে বক্তারা এ কথা বলেন। এবার এই সম্মাননা পেলেন বিশিষ্ট সাংবাদিক, আরটিভির স্টাফ রিপোর্টার কামকামুর রাজ্জাক রুনু। শুক্রবার সন্ধায় এই গুনী সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের আইন বিষয়ক উপদেষ্টা ই ,ইউ শহিদুল ইসলাম শাহীন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক নুর আহমদের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট প্রেসক্লাবের প্রাক্তন সাধারন সম্পাদক বশির উদ্দিন,একই সম্মাননা প্রাপ্ত সিনিয়র সাংবাদিক ইকবাল কবির ও আতাউর রহমান আতা,সাবেক সহ সভাপতি বদরুদ্দোজা বদর, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা,আব্দুস সবুর মাখন,আব্দুর রাজ্জাক,গল্পকার সেলিম আউয়াল,সাবেক ছাত্রনেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এনামুল হক জুবের,সহ সভাপতি এম এ হান্নান,সাংবাদিক ও আইনজীবি দেলোয়ার হোসেন দিলু,সাংবাদিক ও আইনজীবি তাজ উদ্দিন, সিনিয়র সাংবাদিক খায়রুজ্জাফর চেীধুরী,আবু তালেব মুরাদ,দেলোয়ার হোসেন জিলন,ফয়সল আলম,কাওসার চেীধুরী,ফারুক আহমদ,আব্দুল বাতিন ফয়সল,ছিদ্দিকুর রহমান, আমীরুল ইসলাম চেীধুরী এহিয়া,রাজু আহমদ,আবু বকর,তসলিমা বীথি প্রমূখ।
অনুষ্টানে সম্মাননা গ্রহনকারি সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু’র সহ ধর্মীনি সাহি আক্তার চৌধুরী শেলী ও তার কন্যা কাশফা রাজ্জাক চেীধুরী জুহা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এছাড়া পুত্র জারীফুর রাজ্জাক চেীধুরীও অনুষ্টানে উপস্থিত ছিলেন।
অনুষ্টানে বক্তারা সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু’র বর্নাঢ্য জীবনে সাংবাদিকতায় প্রায় তিন দশক ও রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালনের কথা স্মরন করে তাকে এই গুনীজন সম্মাননা দেয়ার সঠিক সিদ্ধান্ত গ্রহন করায় প্রেসক্লাব কতৃপক্ষকে ধন্যবাদ জানান।
সম্প্রতি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সাংবাদিক কামকামুর রাজ্জাক রুনু’র মনোনয়ন চূড়ান্ত করা হয় ।তবে সিদ্ধান্ত অনুযায়ী ১৭ অক্টোবর হওয়ার কথা থাকলেও একদিন পিছিয়ে ১৮ অক্টোবর শুক্রবার প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।
এদিকে,সিলেট প্রেসক্লাবে মুহিবুন্নেছা স্মৃতি সম্মাননা প্রবর্তন করায় যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইব্রাহীম চোধুরী খোকন ও তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

Sylhetnewsbd Online News Paper