তাহিরপুর প্রতিনিধিঃ সম্প্রতি জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার ও বহির্ভূত বক্তব্যের এবং ষড়যন্ত্রমূলক বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিবাদে সুনামগঞ্জ তাহিরপুর সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা বালিজুরি ইউনিয়ন আওয়ামিলীগ।
১৯,অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪ টায় তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করেন। এ সময় তারা তাহিরপুর আনোয়ারপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন স্লোগান করেন। প্রায় ঘন্টাব্যাপী অবরোধ শেষে ইউনিয়ন পরিষদের সম্মুখে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা। বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা যুবলীগ নেতা জিয়া উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির, জেলা যুবলীগের সদস্য আলী হোসেন পলাশ, বালিজুরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, বিশিষ্ট বালিপাথর ব্যবসায়ী ফয়সল মিয়া, ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক ফারুক মিয়া, ইউপি সদস্য বুলবুল আহমেদ, ইউপি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ময়না মিয়া, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল মমিন, খোকন মিয়া প্রমুখ।
Sylhetnewsbd Online News Paper